ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ১ জন গ্রেফতার

মনজুর আলম:

ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেলোয়ার নামে একজনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া ও সংলগ্ন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এ এলাকায় একটি চক্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড অ্যামুনিশন ও ১টি পাউচসহ উদ্ধারকৃত অস্ত্র ঈদগাঁও থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম শিফাতুল মাজদার জানান, সকাল থেকে কালিরছড়া শিয়া পাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি সংগঠিত হওয়ায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অভিযান শেষে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *