ঈশ্বরদীতে খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

পাবনা  প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মো. আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর দিকনির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলম প্রামানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি তলোয়ার, দুটি ধারালো চাপাতি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *