কক্সবাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে পেট্রোল পাম্প পরিদর্শনে পুলিশ সুপার

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।

রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি তেল মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ তদারকি, পাম্প এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেন যে, হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি) ব্যতীত কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। পাশাপাশি জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

পুলিশ সুপার জানান, জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি রোধে জেলা পুলিশের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *