নিজস্ব প্রতিবেদক: কন্যাসন্তানের বাবা হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ আনজার শাহ। শনিবার (৮ আগস্ট) বিকেলে তার স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক ও তার মা দুজনেই সুস্থ আছেন।
প্রথমবার কন্যাসন্তানের বাবা হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক মোঃ আনজার শাহ। তিনি মহান আল্লাহ্ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং মা ও নবজাতকের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
একই সঙ্গে দেশ-বিদেশে থাকা বন্ধু, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার কন্যাসন্তান ও কন্যার মায়ের জন্য দোয়া কামনা করেছেন।
নতুন অতিথির আগমনেমোঃ আনজার শাহ ও তার পরিবারে বইছে আনন্দের বন্যা। পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতক ও তার মায়ের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।