কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ সাদ্দাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ৯৩০ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার চৌদ্দশত ঈদগাহ মাঠসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় সিলেট থেকে ময়মনসিংহগামী ‘বিশাল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। এ সময় বাসের পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ওই যাত্রীর কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি পাবনা জেলার বাসিন্দা মো. সাদ্দাম হোসেন (৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলেন।

গ্রেপ্তার সাদ্দাম ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *