ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মনিরুল হুদা জানান, দুপুর ২টার দিকে কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তরিকুল তখন চায়ের দোকানের ভেতরে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি সেখানে এসে দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন সরে যান। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মনিরুল হুদা আরও জানান, গুলিতে তরিকুলের বুকে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে গুলির খোসা জব্দ করা হয়েছে। হামলাকারীরা তরিকুলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে এবং দুটিই তাঁর শরীরে বিদ্ধ হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *