কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও লবণ দেওয়ার কৌশল শেখাতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বিসিক নড়াইলের উপ-ব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন অংশগ্রহণকারীদের হাতে-কলমে চামড়া সংরক্ষণের নিয়ম দেখিয়ে দেন। চামড়ার গুণগতমান রক্ষায় লবণ ব্যবহার, রোদে শুকানো ও বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, ইসলামিক ফাউন্ডেশনের মোঃ শহীদুল্লাহ, নড়াগাতী থানা বিএনপির নেতা খান মতিউর রহমান ও বুলবুল কবির, চামড়া ব্যবসায়ী, আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।