পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা সমাধানে বিএনপি সরকারকে কাজ করতে হচ্ছে

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের ১৬ বছরের অব্যবস্থাপনা, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের অব্যবস্থাপনা এবং ফখরুদ্দীন-মইনউদ্দিনের আমলের দুই বছর—সব মিলিয়ে প্রায় ২০ বছরের সমস্যা ও সংকট বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, সরকার ও বিরোধী দল—দুই পক্ষেই জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তি রয়েছে। তাদের মধ্যে বিভক্তি বাড়লে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, ‘আমাদের সরকার জুলাইয়ের সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের একটি অংশ সরকারে রয়েছে, আরেকটি অংশ বিরোধী দলে রয়েছে।’

‘আমরা সবাই যদি ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করতে না পারি, তাহলে এর সুযোগ অন্যরা নেবে।’

রাশেদ খান দাবি করেন, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে পুলিশ ও প্রশাসনে দলীয়করণ এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন সমস্যা বর্তমান সরকারকে উত্তরাধিকারসূত্রে মোকাবিলা করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *