নাবিন আহমেদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগরীর উপশহর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে প্রচারণা চালিয়েছে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদল।
শনিবার বিকেলে নগরীর উপশহরস্ত এলাকায় আয়োজিত এই প্রচারণায় ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা জনগণকে ঐক্যবদ্ধভাবে খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণায় অংশ নেন ডেন্টাল ড্যাবের সদস্য ডা. এজাজ আহমেদ রানা, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ শাফিন চৌধুরি এবং ছাত্রদলের সদস্য এহসানুল মাহবুবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, খন্দকার মুক্তাদির একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। সিলেটবাসীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সিলেটের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করবেন।
প্রচারণাকালে উপশহর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।