শেখ ফিরোজ আহমেদ:
গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম (উপসচিব) গাজীপুর জেলা পরিষদে যোগদানের পর থেকে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দৃষ্টিগোচর হয়। গাজীপুর জেলা পরিষদের ৯ম হতে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম জেলা পরিষদে যোগদানের পর প্রায় তিন একরের অধিক পরিমাণ সরকারি সম্পত্তি দখলমুক্ত করেন এবং জেলা পরিষদে মানচিত্র নির্মাণ করেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম (উপসচিব)-এর হাতের ছোঁয়ায় যেন রেজিস্ট্রার ফাইল, ডাক ফাইলসহ সকল ফাইলে নতুনত্বের ছোঁয়া দৃষ্টিগোচর হয়।
জেলা পরিষদের চেয়ার ক্রয় করাসহ জেলা পরিষদের প্রতিটি প্রয়োজনীয় আসবাবপত্রে যেন নতুনত্বের ছোঁয়া লেগেছে।
বিশ্বস্ত সূত্রে জানতে পারা যায় যে, জনাব মোঃ নজরুল ইসলাম (উপসচিব) কুমিল্লা জেলা সহ বিভিন্ন জেলায় সুনামের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
গাজীপুর জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর গাজীপুর জেলা পরিষদ যেন প্রাণচঞ্চল হতে শুরু করেছে। বিভিন্ন উন্নয়নে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সকল সেবাগ্রহীতার সাথে সদালাপী ও হাস্যোজ্জ্বল ব্যবহারে আপ্যায়নের মাধ্যমে সকলকে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন।
আমাদের প্রতিনিধি জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম (উপসচিব) পুরাতন ভবনগুলো সংস্কারের আগ্রহ প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ যথাযথ সময়ে পুরাতন ভবনগুলো সংস্কার করা হবে।
গাজীপুর জেলা পরিষদের বাসিন্দা জনাব মোঃ সাইফুল ইসলামসহ একাধিক ব্যক্তির সাথে আলাপকালে বলেন, তিনি জনাব মোঃ নজরুল ইসলাম (উপসচিব)-কে একজন অনেক ভালো মনের মানুষ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।