মেহেদী হাসান:
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি, গাজীপুর জেলা কমিটির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর সমর্থনে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি গাজীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা মো. খোকন প্রধান এবং জেলা কমিটির সভাপতি সুমন প্রধান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহিন প্রধান, সহ-সভাপতি ইমরান হাসান মিলন, মনিরুজ্জামান ও নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (যুগ্ম) সামি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরাফত।
নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা গুলনাহার বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন সুলতানা ও কহিনুর আক্তার। এছাড়াও সদস্য মোরশেদ, তুহিন মোল্লা, হেনা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ প্রচারণায় অংশ নেন।