এস. আই. সাগর চৌধুরী ভোলা:
১২ মে ২০২৬ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রায়ার্জ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং মানবিক ব্যবসায়ী শাখাওয়াত হোসেন শুভ গুণীজন সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শাখাওয়াত হোসেন শুভ বলেন, “সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি-আদর্শ ধারণ করতে হবে। আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ উন্নয়নে প্রধানমন্ত্রীকে সহযোগিতা এবং সুচিন্তা করতে হবে।” তিনি আরও বলেন, “নিজেকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। ভালো দেশ গড়তে হলে ভালো মানুষ হতে হবে। তাই আমি বলি—ভালো মানুষ, ভালো দেশ, সর্বভৌম বাংলাদেশ।”
অনুষ্ঠান উদ্বোধন করেন বিচারপতি আব্দুস সালাম মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব সেকেন্দার আলম শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও বিভিন্ন গুণীজন, যারা সম্মাননা গ্রহণ করেন।
ধন্যবাদান্তে জানান অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক মনজুরুল হোসেন ইশা এবং সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরজেএফ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ এবং কল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম।