চকরিয়ায় ভেওলা–তরচঘাটা সংযোগ সেতু নির্মাণ হবে : আব্দুল্লাহ আল ফারুক

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

চকরিয়া পৌর শহরের সঙ্গে মাতামুহুরি নদীপাড়ের গুরুত্বপূর্ণ ইউনিয়ন পূর্ববড় ভেওলা, বিএমচর (আংশিক) ও শাহারবিল এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভেওলা–তরচঘাটা সংযোগস্থলে একটি সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগকালে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “এই সেতু নির্মাণ হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এ অঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও আলেম সমাজের নেতৃত্বে গঠিত বৃহত্তর ১১ দলীয় জোট জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, পূর্ববড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি জিয়াউল করিম আজম, স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা এবং তিন শতাধিক সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *