Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে HELP Cox's Bazar-এর প্রতিনিধি দল - দৈনিক স্বাধীন সংবাদ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে HELP Cox’s Bazar-এর প্রতিনিধি দল

মোহাম্মদ হোসেন সুমন:

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা HELP Cox’s Bazar (Hand to Embrace the Less Privileged)-এর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার নুনিয়ারছড়া ২ নম্বর ওয়ার্ডের শিল্পীপাড়া, কলাতলী বড়ছড়া ১ নম্বর ওয়ার্ড, ঝিলংজা সমিতিপাড়াসহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। দলের নেতৃত্ব দেন HELP Cox’s Bazar-এর নির্বাহী পরিচালক আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কো-অর্ডিনেটর আবদু রহিম বাবুসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতার কারণে বসতঘর, চলাচলের পথ, নিরাপদ পানীয় জল, স্যানিটেশন, খাদ্য এবং অন্যান্য জরুরি মানবিক চাহিদার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র মূল্যায়ন করে সম্ভাব্য জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ করেন।

এ সময় নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, “মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মূল্যায়ন করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায়।”

তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

HELP Cox’s Bazar-এর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, চলমান বর্ষা মৌসুমে সম্ভাব্য যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় তাদের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধারে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রতিনিধি দলের এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত মানবিক সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *