স্টাফ রিপোর্টার:
জিয়া মঞ্চের সিলেট বিভাগীয় সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ আগস্ট ২০২৬ ইং, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর দরগার গেইট এলাকার স্টার প্যাসিফিক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্বে) ইঞ্জিনিয়ার জামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান কামাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজেদুর রহমান এবং সহ প্রচার ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহ্বায়ক মো. মাসুদ আহমেদ কবির। সভা সঞ্চালনা করবেন মহানগর কমিটির সদস্য সচিব সৈয়দ রাজন আহমেদ।
সভায় জিয়া মঞ্চ সিলেট মহানগর কমিটির নেতৃবৃন্দ ছাড়াও মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিভাগীয় সমাবেশকে সফল করতে মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক (দপ্তর সংযুক্ত) মো. দেলোয়ার হোসেন, এমবিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।