ঢাকায় “শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার:

গতকাল বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক সংগঠক ও পিস এম্বাসেডর ড. এটিএম মমতাজুল করিম সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মো. ফারুক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএমএ’র ড. জাহাঙ্গীর আলম, দোজ ইন্ডাস্ট্রিয়াল কোং-এর পরিচালক মো. জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, প্লাস্টিক প্যাকেজিং সমিতির নেতা আবদুল হান্নান মজুমদার, লায়ন হাশেম, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের চিফ কো-অর্ডিনেটর মোস্তফা আল ইয়াজ, টাঙ্গাইলের মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ মজুমদারসহ অনেকে।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. ফারুক বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতপাতের বিভাজন না বাড়িয়ে মানবাধিকার সুরক্ষায় সচেতন ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *