স্টাফ রিপোর্টার:
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে “তারেক জিয়া সাইবার ফোর্স-টিজেডসিএফ (TZCF)” এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নবগঠিত এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফাতেমা খানম এবং সাধারণ সম্পাদক এস. এম. সাগর।
অনুমোদিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও লক্ষ্য বাস্তবায়নে নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি সাইবার অঙ্গনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল প্ল্যাটফর্মে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার আশ্বাস দেন।