Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
দখলমুক্ত হলো বরুড়ার প্রাণকেন্দ্র, যানজটের দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন হাজারো মানুষ - দৈনিক স্বাধীন সংবাদ

দখলমুক্ত হলো বরুড়ার প্রাণকেন্দ্র, যানজটের দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন হাজারো মানুষ

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া পৌরসদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল জিরো পয়েন্ট আজ সোমবার থেকে সকল প্রকার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের বলিষ্ঠ উদ্যোগে দীর্ঘদিনের অবৈধ দখল, অস্থায়ী স্থাপনা ও নানাবিধ প্রতিবন্ধকতা অপসারণের মধ্য দিয়ে এলাকার সড়ক ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিরো পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশাসনের এই কার্যকর পদক্ষেপে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকেরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সড়কের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার এবং নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকেই সব ধরনের যানবাহন জিরো পয়েন্ট দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জিরো পয়েন্ট দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকা সম্পূর্ণ উন্মুক্ত হলে সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এই দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বরুড়া পৌর এলাকার সড়ক ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরে আসবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ পরিস্থিতির উন্নতি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *