দুঃসময়ের পরীক্ষিত সৈনিক আবু জাফর মো. শাকি

এন আলম রাসেল চৌধুরী:

কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির এক সময়কার ত্যাগীদের মধ্যে অন্যতম একজন আবু জাফর মো. শাকি—বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক পরিচিত ও ত্যাগী মুখ। বর্তমানে তিনি জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ল’ কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কুমিল্লা জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দলের দুঃসময়ে, বিশেষ করে ১/১১ সময়কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, তিনি নিষ্ঠা ও সাহসিকতার সাথে দলের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি; বরং আরও দৃঢ়ভাবে দলের পাশে অবস্থান নিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, আবু জাফর মো. শাকি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি সব সময় দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত বলে তারা মনে করেন।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের প্রতি তার অবদান বিবেচনায় নিয়ে ভবিষ্যতে তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *