দুবাই বিএনপির পক্ষ থেকে ড. লায়ন সালাউদ্দিন আলীকে সংবর্ধনা

মোঃ আরফাতুল ইসলাম:

২৫শে নভেম্বর (সোমবার) দুবাই ইন্টারন্যাশনাল সিটির নাহিদ আল মদিনা রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির পক্ষ থেকে হসপিটালিটি ও স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদানের স্বরূপ হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশ্বস্বীকৃতি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় দুবাই বিএনপির পক্ষ থেকে ড. লায়ন সালাউদ্দিন আলীকে পুষ্পমাল্য প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুবাই বিএনপির সেক্রেটারি মজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আবির বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হাসেম।
প্রধান অতিথি ছিলেন ডক্টর লায়ন সালাউদ্দিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ, মোঃ দিদারুল আলম, মোহাম্মদ নাজিম, দুবাই ড্রাগনমার্ট শাখার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম (মানিক), বেলাল আহমদ, মোহাম্মদ নূরুদ্দিন, নুরুন নবী, গিয়াস উদ্দিন মাহমুদ, মোঃ মোস্তাফিজ, সুমন চৌধুরী, সাইফুল ইসলাম, মুবিন, কাউসার, সাকিবসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *