Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক স্বাধীন সংবাদ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে কর্মসূচির উদ্বোধন করেন।

ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার জনসাধারণকে বাড়ির আঙিনা, ড্রেন ও নালা, জলাশয়, হাসপাতাল, সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, সব মসজিদ ও মন্দির, বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্টদের নিয়ে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে বিভিন্ন রাস্তাঘাট ও ঈদগাঁও বাজার এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সর্বসাধারণকে ‘ডেঙ্গু ও আবর্জনামুক্ত’ ঈদগাঁও উপজেলা গঠনে সহযোগিতার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *