নরসিংদীর শিবপুরে বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে আজিমুশশান ইসলামী জলসার আয়োজন

সফিকুল ইসলাম রিপন:

নরসিংদীর শিবপুরে মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ ২০২৭ ইং উপলক্ষে পবিত্র দাওয়াতি আজিমুশশান ইসলামী জলসার আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার বাদ আসর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জলসা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের খাদেম মো. আলী হোসেন আকন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের খাদেম ও নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মীপ্রধান মো. সাফিউদ্দিন ভূঁইয়া (বিএসসি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হারিস রিকাবদার, আলহাজ আরিফ-উল-ইসলাম মৃধা, আব্দুস সাত্তার, খাইরুল আলম মোস্তফাসহ আরও অনেকে।

জলসায় প্রধান আলোচক হিসেবে বিশেষ বয়ান পেশ করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের খাদেম মুফতি মাসুদুর রহমান হামিদী। এ ছাড়া বিশেষ আলোচনা পেশ করেন মুফতি মাওলানা আব্দুল মান্নান জিহাদী, মাওলানা রাজু ইসলাম নেছারাবাদী এবং মাওলানা মো. মহসীন আলী।

বিশ্ব জাকের মঞ্জিল বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামে অবস্থিত একটি বিখ্যাত ইসলামী আধ্যাত্মিক কেন্দ্র ও দরবার শরিফ। নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় কমপ্লেক্স হিসেবে পরিচিত।

আগামী ২০২৭ সালের ১৬, ১৭, ১৮ ও ১৯ তারিখে মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খাজা শাহ সুফি এনায়েতপুরীর পাক দরবার শরিফ বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ শরিফে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানান জলসার প্রধান আলোচক।

ধর্মীয় মূল্যবোধ, ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চেতনার বিকাশের উদ্দেশ্যে এ ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়।

খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফ কর্মী গ্রুপ, নরসিংদী জেলা এ জলসার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *