Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ হোসেন হ্যাপী:

রবিবার সকাল ০৭.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

অতঃপর সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইনস ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এসআই শিকদার হারুন রশিদ, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানায় কর্মরত এএসআই আব্দুল হামিদ খান, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে যৌথভাবে গোপালদী তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোখলেছুর রহমান ও মোঃ হুমায়ুন কবির, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই এসএম আব্দুল আজিজ, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য সোনারগাঁও থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব গোলাম সারোয়ার ও পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আব্দুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই জাকিরুল ইসলাম, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা বিশেষ শাখায় কর্মরত ডিআইও মোহাম্মদ সোহেল রানা, এএসআই মোঃ দেলোয়ার হোসেন, ওয়াচার কনস্টেবল ৫৮২ তায়িন আহমেদ, ওয়াচার কনস্টেবল ৯৪৭ মোঃ মোখলেছুর রহমান, ওয়াচার কনস্টেবল ১০৬৩ মাসুম রানা, আড়াইহাজার থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, অপরাধ শাখায় কর্মরত কনস্টেবল ১২৯১ মোঃ শফিকুল ইসলামদেরকে পুরস্কৃত করেন।

পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় গত মে মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মে/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *