মোঃ মশিউর রহমান:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির মিছিলটি শহরের নিরালা মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি মামুন সরকার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম লাভলুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।