ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটির সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। সিরিজ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হচ্ছে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৫ অক্টোবর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৬ অক্টোবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৮ অক্টোবর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯
১১ অক্টোবর: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
১৪ অক্টোবর: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
ফাইনাল: ১৬ অক্টোবর