পূর্বধলার মালিকানা বিল্ডিং স্কুলের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরব, এলাকাবাসী মধ্যে উত্তেজনা বিরাজ

মোশাররফ হোসেন জসিম পাঠান  :

নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলাধীন নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর বিল্ডিং নির্মাণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরব, এলাকাবাসী মধ্যে উত্তেজনা বিরাজ। সূত্রে জানা যায় গত ১/১/২০২৬ ইং তারিখে স্কুলের জায়গার উপর মালিকানা বিল্ডিং নির্মাণ কাজ শুরু হলে এলাকাবাসী বিষয়টি প্রতিবাদ করে কিন্তু এলাকায় বাসীর কথা না শুনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে হাত করে বিদ্যালয়ের ভিতরে ঘর নির্মাণের মালামাল রেখে প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক বেআইনি ভাবে স্কুলের জায়গা দখল করে ঘরের কাজ শুর করে।একই এলাকার শ্রীপুর গ্রামের মৃত আব্দুর রহমান আকন্দ ছেলে মোঃ মোতালেব আকন্দ বাদী হয়ে এলাকাবাসীর পক্ষে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন।

উক্ত অভিযোগ জানা যায় অত্র বিদ্যালয়ের ৫০ শতাংশ ভূমি রয়েছে এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ জমি পাওয়া যায় আর বাকি অংশ প্রভাবশালী ব্যক্তি দখল করে নিয়ে যায়।

তাছাড়া এই প্রভাবশালী ব্যক্তির ঘরে যত মালামাল সব স্কুলের একটি কক্ষে রেখে এই কাজ শুরু করে। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে বিরোধ চলে আসছে। কিন্তু স্কুল শুক্র /শনিবার স্কুল বন্ধ থাকায় এই দুর্বলতার সুযোগে প্রভাবশালী ব্যক্তি ঘরে নির্মাণ এর কাজ শুরু করে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী ও সচেতন মহল। অভিযোগের বাদী ছবি ও ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *