প্রতিবাদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্দেদ পান্না শিকদার এর নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করছি।

পলাতক খুনি ফ্যাসিস্ট সরকারের আমলে দায়েরকৃত ০৪টি মিথ্যা সাজানো মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহ সভাপতি ও কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক এস এম সায়েমের ১২ বছরের সাজা হয়েছে। আইনকে প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার জামিন নিতে আজ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

এতে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি এবং আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করছি, দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুতভাবে এই পরিস্থিতি সমাধান করবেন এবং নিরপরাধ মুক্তি নিশ্চিত করবেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ এর সকল পর্যায়ের নেতৃত্ব এই প্রতিবাদে একমত।

ধন্যবাদান্তে,

মোঃ সাইফুল ইসলাম পলাশ
দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়)
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
ঢাকা মহানগর দক্ষিণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *