প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও এতে অংশ নেবেন।

এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *