প্রাথমিক বিদ্যালয়ের ছুটি এক দিন এগিয়ে পুনর্নির্ধারণ

অনলাইন ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর এ ছুটি কার্যকর হবে।

সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

এর আগে গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকেও একই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *