প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, সামার–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোর্টার:


৬ মে বুধবার সকাল ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, সামার–২০২৬’। ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এডমিশন ফেস্ট উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে ভর্তি ফি-তে ৭৫% ছাড়, টিউশন ফি-তে ১০% স্পেশাল স্কলারশিপ এবং মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ। পাশাপাশি পুরো মাসজুড়ে থাকবে একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং এবং আকর্ষণীয় উপহারসামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *