ফতুল্লায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এএসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ২০২৬ সালের ১৬ মে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ কামাল হোসেন (৫২), পিতা- মৃত বিরাজ, সাং- দক্ষিণ শিয়াচর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। এ সময় তার ডান হাতে থাকা একটি নীল পলিথিনে কস্টেপ মোড়ানো অবস্থায় প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে মাদক আইনে আরও ৬টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *