ফতুল্লার কাশীপুরের কল্যাণী খাল উদ্ধার ও খননে বিশেষ উচ্ছেদ অভিযান করছে প্রশাসন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় ফতুল্লার কাশীপুর ইউনিয়নে অবৈধভাবে দখল করে রাখা স্থাপনা ভেঙে উচ্ছেদ করে খাল পুনরায় উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় ইজিপিপি প্রকল্পের আওতায় কাশীপুর কল্যাণী খাল পুনরায় উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। খাল পুনঃখনন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ।

উদ্বোধন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক স্বপ্ন ও আশা দেখানো হয়েছিল যাতে ফতুল্লাবাসীর এ দুর্ভোগ দূর করা হয়। এজন্য অনেক অর্থ বরাদ্দ হলেও ফতুল্লাবাসীর দুর্ভোগ দূর হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অবগত আছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যেই এই খাল পুনঃখননে অর্থ বরাদ্দ দেন। এ অঞ্চলের বাসিন্দাদের সচেতন হতে হবে। খাল বাঁচিয়ে রাখতে হলে সবাইকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *