বরুড়ায় ২৪ ঘণ্টার অভিযানে মাদকসেবী ও চোরদলের সদস্য গ্রেফতার

আবু ইউছুফ রাবেত:

গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বরুড়া থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মাদকসেবী ও চোরদলের সদস্যসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২১ জুন সন্ধ্যা থেকে রোববার ২১ জুন সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বরুড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও চুরি-ছিনতাই রোধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির নির্দেশে এসআইয়ের নেতৃত্বে একাধিক টিম উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে কয়েকজন মাদকসেবীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত চোরদলের এক সদস্যকেও গ্রেফতার করা হয়। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “জননিরাপত্তা নিশ্চিতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চুরির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *