বাংলাদেশ জাতীয়বাদী নেতা ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক আনিসুল ইসলাম সানি হাসপাতালে ভর্তি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুল ইসলাম সানি আজ দুপুরে হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ১৫ মিনিটে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে দেশবাসী ও সমর্থকদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে।

তার অসুস্থতার খবরে জাসাস ও বিএনপির নেতাকর্মীসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, নেতাকর্মী এবং সাধারণ মানুষ একযোগে দোয়া ও শুভেচ্ছা প্রকাশ করছেন। পরিবার ও অনুরাগীরা আশা করছেন, মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *