মোঃ মনির হোসেন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খাঁড়-খাদিয়া এবং ১ ও ৩ নং ওয়ার্ড সকদিরামপুরে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) ওয়ার্ডের বিভিন্ন বাড়ি, রাস্তার পাশের দোকান, মিনি মার্কেট ও পথচারীদের মাঝে ধানের শীষের প্রচারণা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা ছন্দে ছন্দে মিছিল করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিএনপির আগামী দিনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো ভোটারদের কাছে তুলে ধরেন এবং তাঁদের প্রার্থী সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের বিগত দিনের উন্নয়নমুখী কাজগুলোর কথা স্মরণ করিয়ে দেন।
এ সময় ৫ নং ওয়ার্ড খাঁড়-খাদিয়া বিএনপির সভাপতি মান্নান গাজী, ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যক্রমের সমন্বয়ক নাসির উদ্দিন লিটন, বিএনপি নেতা মোঃ হারুন পাটোয়ারী, রেজু বেপারী, মোঃ ইদ্রিস গাজী, জসিম বেপারী, জাফর গাজী, ইসমাইল ভূঁইয়া, কাদির খান, আনোয়ার হোসেন, মাহবুব হোসেন, হারুন শেখ, কবির ঢালী ও রাসেল বেপারী উপস্থিত ছিলেন।
একই দিনে ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড সকদিরামপুরের গণসংযোগে উপস্থিত ছিলেন—আনোয়ার হোসেন পাটোয়ারী, মোস্তফা কামাল বাবুল, মোঃ আব্দুল হান্নান, মোঃ ওমর ফারুক জুয়েল, মোঃ জসিম উদ্দিন, মোঃ বাবু, মমিন জামাদার, রাসেল হোসেন, খলিল মিজি, জানে আলম জুমান, মোঃ মহিউদ্দিন, মোঃ লোকমান তহশিলদার, মিজানুর রহমান তহশিলদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।