Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বিডিএস জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ - দৈনিক স্বাধীন সংবাদ

বিডিএস জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

কক্সবাজার স্টাফ রিপোর্ট:

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নেও বিডিএস জরিপ কার্যক্রম শুরু হয়েছে। তবে এ জরিপকে কেন্দ্র করে বিডিএস কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে হয়রানির শিকার হচ্ছেন ভূমির মালিকরা। ভুক্তভোগী ভূমি মালিকরা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

একাধিক ভুক্তভোগী ভূমি মালিকের অভিযোগ, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে দিয়ারা সেটেলমেন্ট অপারেশনের ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিডিএস জরিপের ফিল্ড কর্মকর্তা-কর্মচারীরা ভূমির মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন। এরপর বিভিন্ন ধরনের খরচের অজুহাত দেখিয়ে নৈতিকভাবে ঘুষের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেক ক্ষেত্রে ওই ভূমি মালিকদের নাম বিডিএস জরিপে ঝুলিয়ে রাখা হচ্ছে। আবার অভিযোগ রয়েছে, টাকা গ্রহণের পরও অনলাইন খরচসহ বিভিন্ন খরচের অজুহাতে পুনরায় অবৈধভাবে টাকা দাবি করা হচ্ছে।

ভূমি মালিকরা আরও অভিযোগ করেন, টাকা ছাড়া খতিয়ান সৃজনের আবেদন করা হলে বিভিন্ন তালবাহানা করে তাদের হয়রানি করা হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে ভূমি মালিকদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *