প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫৫ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে।
২৮ জানুয়ারি ভোর ৩টা থেকে ৬টা পর্যন্ত বিজেও-৭৭৭৯১ ওয়ারেন্ট অফিসার মশিউর (৪৮ এডি), টাস্ক ফোর্স-২ এর নেতৃত্বে কধুরখীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫৫ লিটার মদসহ মোঃ আলমগীর (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিকে সুস্থ অবস্থায় বোয়ালখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ব্যবসা প্রতিরোধের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।