সুমন প্রধান:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী এবং আলহাজ্ব ফজলুল হক মুসল্লী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি মো. এমদাদুল হক মুসল্লী।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের অভিনন্দন জানান। বক্তারা শিক্ষার্থীদের নিয়মকানুন মেনে চলা, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।