Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মাঝ আকাশে অসুস্থ তিন পাইলট, তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ; সন্দেহ খাদ্য বিষক্রিয়া - দৈনিক স্বাধীন সংবাদ

মাঝ আকাশে অসুস্থ তিন পাইলট, তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ; সন্দেহ খাদ্য বিষক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

হায়দ্রাবাদ থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের পর মাঝ আকাশে তিনজন পাইলটই অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান সংস্থাটি। প্রাথমিকভাবে ঘটনাটি খাদ্য বিষক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৭৬ ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের আগে তিন পাইলটই হায়দ্রাবাদে রাতযাপন করেছিলেন। তবে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই তারা একে একে অসুস্থ বোধ করতে শুরু করেন।

গালফ নিউজ জানায়, বিমানটি প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় একজন পাইলট গুরুতর অসুস্থ হয়ে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন। পরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর তাকে বিমানেই অক্সিজেন দেওয়া হয় এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অন্য দুই পাইলটও অসুস্থতা অনুভব করলেও তারা দায়িত্ব পালন অব্যাহত রাখেন। তবে যাত্রাপথে তাদের শারীরিক অবস্থারও অবনতি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, পুরো ফ্লাইটজুড়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হয়নি। পাশাপাশি ক্রু সদস্যদের সুস্থতা সংস্থাটির সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর হায়দ্রাবাদে ক্রু সদস্যদের জন্য নির্ধারিত হোটেলের খাবার ও আবাসনের ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিন পাইলটই ফ্লাইটের আগে একই হোটেলে সকালের নাশতা করেছিলেন। এছাড়া তারা একটি বহিরাগত প্রতিষ্ঠানের সরবরাহ করা বোতলজাত পানিও পান করেছিলেন।

ইতোমধ্যে তিন পাইলটই আনুষ্ঠানিক বিমান নিরাপত্তা প্রতিবেদন জমা দিয়েছেন। অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয়ে তাদের কাছ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্ভাব্য খাদ্য বিষক্রিয়ার উৎস শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্যের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা। লন্ডনভিত্তিক এই এয়ারলাইন বিশ্বের ২০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এবং এর প্রধান কেন্দ্র লন্ডনের হিথ্রো বিমানবন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *