মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

পুলিশ সদস্যরা মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধারে অবদান রাখা সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “পুলিশ সদস্যদের কেউ মাদক সেবন বা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা ইতোমধ্যে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি বলেন, একসময় পুলিশকে “পেটোয়া বাহিনী” হিসেবে ব্যবহার করার কারণে বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে পুলিশ সেই অবস্থান থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করছে।

পুলিশ পদক প্রদান প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, “পুলিশ পদক নিয়ে কোনো বিতর্ক নেই। এখনো যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। যথাসময়ে পুলিশ পদক প্রদান করা হবে।”

অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *