মেকআপহীন লুকে সামাজিক মাধ্যমে আলোচনায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনে গ্ল্যামার, ফ্যাশন ও স্টাইলিশ লুকে নিয়মিতই নজর কাড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা সাজে ছবি প্রকাশ করেন তিনি। তবে এবার কোনো ঝলমলে সাজ নয়, মেকআপহীন স্বাভাবিক লুকেই ভক্তদের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি মেকআপ ছাড়া ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাঁর মুখে ভারী মেকআপের কোনো ছাপ দেখা যায়নি। ঠোঁটে হালকা লিপস্টিক এবং খানিকটা এলোমেলো চুলে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে। পরনে ছিল স্লিভলেস পোশাক।

ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বেয়ার ফেস, মেসি হেয়ার’, যার অর্থ মেকআপহীন মুখ ও এলোমেলো চুল।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেক ভক্ত তাঁর স্বাভাবিক লুকের প্রশংসা করেছেন। কেউ তাঁকে ‘বিউটি কুইন’, আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি কিছু নেটিজেনের মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। সব মিলিয়ে নুসরাত ফারিয়ার মেকআপহীন এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *