মোল্লাহাটে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২ জন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশন টিম মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রাম থেকে ৪টি মাদক ও একটি হত্যা মামলার আসামি মহিবুল্লাহ (৩০), পিতা- মৃত খবির উদ্দিন এবং মোসা. তানিয়া আক্তার (৩৭), স্বামী- কবির মোল্লাকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বসতঘর ও আশপাশের এলাকা তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রামদা, ৮টি বড় ছুরি, ১টি চাপাতি, ১টি নানচাকু ও ৩টি ছোট ছুরি।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করা হবে। মাদকবিরোধী এই অভিযান একটি চলমান প্রক্রিয়া এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *