Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার ৫টি চৌকস আভিযানিক দল ১০/০৬/২০২৬ খ্রিস্টাব্দ রাতে অভিযান পরিচালনা করে।

রাত্রিকালীন অভিযানে রূপগঞ্জ থানা এলাকা হতে ১. মোঃ আকাশ (২০), পিতা: মোঃ নুর ইসলাম, মাতা: খালেদা বেগম, ঠিকানা: স্থায়ী- গ্রাম: নাগেরবাগ, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ; ২. মোঃ ফরহাদ হোসেন (৩১), পিতা: মৃত সিকিম আলী, মাতা: মোছাঃ জাহানারা বেগম, ঠিকানা: স্থায়ী- সাং: চনপাড়া, ৯ নং ওয়ার্ড, ইউপি: কায়েতপাড়া, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ; ৩. মোঃ রনি (১৯), পিতা: মোঃ খলিল, মাতা: মোছাঃ ময়না আক্তার, ঠিকানা: স্থায়ী- সাং: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, ৯/১ নং ওয়ার্ড, ইউপি: কায়েতপাড়া, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ; ৪. দিল মোহাম্মদ দিলু (৪৮), পিতা: মৃত হানিফ মিয়া, মাতা: মোছাঃ ছাহেরা বেগম, ঠিকানা: স্থায়ী- সাং: দক্ষিণপাড়া, ৮ নং ওয়ার্ড, ইউপি: কায়েতপাড়া, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ এবং ৫. শ্রী বাবু লাল বাসক (৩২), পিতা: কৃষ্ণ, মাতা: শ্রীমতি রানী, ঠিকানা: স্থায়ী- গ্রাম: গোলাকান্দাইল (পূর্বপাড়া কাঠপট্টি), থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৫৫ বোতল ইস্কাফ, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা ও ৪১ পিস ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *