লোহাগাড়া সাতকানিয়ার বুকে ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে ধানের শীষের 

কামরুল ইসলাম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জমে উঠেছে বিএনপির ( ধানের শীষের)নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য নাজমুল মোস্তফা আমিন তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন সঙ্গে আছে সাধারণ মানুষ । নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এখন খুব ব্যস্ত, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীনভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন তিনি।

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই নির্বাচনী উচ্ছ্বাস ও আমেজ তৈরী হচ্ছে। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের সমীকরণ। সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা নিয়ে চট্টগ্রাম-১৫ আসন। দুই উপজেলার বিভিন্ন মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড, পাড়া মহল্লায়, হাট-বাজারে ও বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে পথসভা, গণসংযোগ লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে নাজমুল মোস্তফা আমিন ও তৃণমূল নেতাকর্মীকরা সহ সাধারণ মানুষ ।

সরজমিনে গিয়ে দেখা যায় ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে লড়ছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের মা জননী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্র নায়ক জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান মানবতার অগ্রদূত তারেক রহমানের চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব জননেতা আলহাজ্ব মোঃ নাজমুল মোস্তফা আমিন।

পাচ্ছেন ব্যাপক সাড়াও। গণসংযোগ কালে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট কামনা করেছেন।

তিনি প্রথম দিন থেকেই বিরামহীন গণসংযোগ করে যাচ্ছেন। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায়, এলাকাকে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করতে ধানের শীষে ভোট কামনা করেছেন তিনি।

সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, এ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ধানের শীষে আমাকে নির্বাচিত করলে এলাকাকে একটি নিরাপদ,সন্ত্রাসমুক্ত, দুর্নীতি মুক্ত উপজেলা গড়তে এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সার্বিক উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নে অবদান রাখতে পারব।

লোহাগাড়া সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে যাচ্ছেন সেখানে ব্যাপক সাড়াও পাচ্ছেন।এলাকার ভোটাররা তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করারও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সাধারণ মানুষ বলেছেন আমরা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী কে তিন তিন বার ভোট দিয়ে নির্বাচিত করে ছিলাম কিন্তু অতিব দুঃখের বিষয় উনি আমাদের অপমান, লাঞ্ছিত, বঞ্চনা ছাড়া কিছুই দিতে পারেনী এইবার আমারা নতুন এমপি নির্বাচিত করতে চায় ।

একটি ইনসাফ, ন্যায়, সুশাসন, নৈতিক রাজনীতি ও জনকল্যাণভিত্তিক উন্নয়নের জন্য চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে ধানের শীষ কে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর থেকেই চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া) উপজেলা জুড়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছ এবং প্রতিটি জনপদ এখন নির্বাচনী আমেজ সৃষ্ঠি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *