শ্রীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

সুমন প্রধান:

শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম কর্তৃক গাজীপুর-০৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর-০৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ১১ ফেব্রুয়ারি সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে তিনি সংবাদ সম্মেলন করেন।

তিনি লিখিত অভিযোগে জানান, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম নির্বাচনী আচরণবিধি ২০ (খ) লঙ্ঘন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি থেকে ১১ ফেব্রুয়ারি সকালে আমার বিরুদ্ধে অপপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। তিনি যৌথবাহিনী ও থানার অফিসার ইনচার্জের বক্তব্য ছাড়াই আমার দুই কর্মী ৫ লাখ টাকাসহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে উক্ত নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে আমার মানসম্মান ক্ষুণ্ন ও সমাজে আমাকে হেয় করছেন।

প্রকৃত তথ্য অনুযায়ী, গত রাতে টাকাসহ আটক রিয়াল ও পায়েল ঘোড়া প্রতীকের কর্মী হিসেবে মাদক কারবারি ও জুলাই হত্যার মামলাসহ নানা অভিযোগে যৌথবাহিনী কর্তৃক আটক হয়। শুধু এ তথ্যই নয়, নির্বাচনের প্রথম থেকেই তিনি জামায়াত ইসলামের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন প্রকার উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন করছেন।

এছাড়াও তিনি একজন চাকরিজীবী হয়ে সরকারি বেতন-ভাতা ভোগ করে জামায়াত ইসলামের রোকন হিসেবে একজন দলীয় কর্মীর কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *