বান্দরবান প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদের ৩০০ নং সংরক্ষিত নারী আসনকে ঘিরে বান্দরবান জেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেত্রী ও বান্দরবান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট মিসেস উম্যাচিংকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এডভোকেট উম্যাচিং নিজেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতা বান্দরবানের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য, পাহাড়ি জনপদের উন্নয়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় একজন অভিজ্ঞ ও তৃণমূলবান্ধব নেত্রীর প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে এডভোকেট উম্যাচিং একজন উপযুক্ত প্রার্থী হতে পারেন বলেও তারা মত দিয়েছেন।
এদিকে, এডভোকেট উম্যাচিংয়ের সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই অবদানকে মূল্যায়ন করে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রচারকারীরা জানান, “বান্দরবানের সর্বস্তরের জনগণের প্রত্যাশা—এডভোকেট উম্যাচিং সংসদে গিয়ে এলাকার উন্নয়ন, অধিকার আদায় এবং নারীর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানা গেছে। তবে তৃণমূল পর্যায়ে এডভোকেট উম্যাচিংকে ঘিরে যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে, তা ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।