সাঈদ হাসান সানি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে এ সফল অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম নাঈম। আটক নাঈম ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নাঈম আওয়ামী লীগ তথা ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম, কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল ছাত্রদলের সম্পৃক্ততা দেখিয়ে ধানের শীষের প্রার্থী জনাব ফরিদুল কবীর তালুকদার শামীমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপলের নিকট জানতে চাইলে তিনি তার সুস্পষ্ট প্রমাণ তুলে ধরেন এবং এ ধরনের প্রতিহিংসা ও অপরাজনীতির নিন্দা প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানান, এলাকায় আরও অনেকের কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে।
উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ‘আপেলের বাড়িতে’ গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
আটক নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।