আবদুল আজিজ:
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষাকেন্দ্রে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা শিক্ষাকেন্দ্রে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সেমবার ১৯ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। শ্রী রিংকু কুমার শর্মার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সামছুজ্জামান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দেব, সিও মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক শ্রী রাজীব কুমার ধর, মন্দির ভিত্তিক শিশুও গণশিক্ষা সাতকানিয়া প্রতিনিধি শ্রী সৈকত পালিত রাসেল প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বক্তব্যে বলেন,শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে শিশু শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এই শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষিকা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।