কামরুল ইসলাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন বক্তব্য, অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।
ওপেন হাউজ ডে-তে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ উদ্যোগের প্রতি সন্তোষও জানান তারা।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলাম, সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।