সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব ওয়াহিদুল হক চৌধুরী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

ওপেন হাউজ ডেতে অংশগ্রহণকারী সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মো. রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মো. গোলাম রুহুল কুদ্দুস; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুর, ইপিজেড থানার ওসি মো. আতিকুর রহমান, চান্দগাঁও থানার ওসি মো. জসিম উদ্দিন, সদরঘাট থানার ওসি একেরামুল হক এবং আকবর শাহ থানার ওসি কামরুজ্জামানসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী নগরবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *